August 9, 2026, 7:33 am
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলাধীন কাহারিয়াঘোনা চাঁনগাজী সিকাদারবাড়ী নিবাসী অবিভক্ত চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাস্টার আমিনুল হক (বিএস.সি) ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ১১ ডিসেম্বর দুপুর পৌঁনে ১টার দিকে চট্টগ্রাম ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একই তারিখ রাত ৯টায় পৌর এলাকার মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মাস্টার আমিনুল হক (বিএস.সি) চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পল্লী চিকিৎসক মোঃ আসাদুল হকের পিতা।