August 9, 2026, 7:33 am

নির্বাচনী সহিংসতা : পেকুয়ায় আ’লীগ নেতার বসতবাড়ি ভাংচুর

নির্বাচনী সহিংসতা : পেকুয়ায় আ’লীগ নেতার বসতবাড়ি ভাংচুর

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় নির্বাচনী সহিংসতায় হামলা ও ভাংচুর সংঘটিত হয়েছে। এ সময় পরাজিত মেম্বার প্রার্থীর স্বশস্ত্র দুবৃর্ত্তরা ওয়ার্ড আ’লীগের সভাপতির বসতবাড়িতে ভাংচুর ও ব্যাপক তান্ডব চালানো হয়েছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ৩০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে সদর ইউনিয়নের সিরাদিয়া গ্রামে দুটি বাড়িতে দুবৃর্ত্তরা হানা দেয়। এ সময় ওই দুবৃর্ত্তরা ওই দুটি বাড়িতে ব্যাপক ভাংচুরসহ লুটপাট চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওই ঘটনা সংঘটিত হয়েছে। সদর ইউপিতে ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে ভোট করছিলেন সিরাদিয়ার আবুল কাসেম প্রকাশ কাসেম বলির ছেলে ছাত্রদল নেতা আবদুল মান্নান। লাটিম প্রতীক নিয়ে তিনি নির্বাচনে পরাজিত হন। এর সুত্র ধরে ভোটের পরের দিন সোমবার ২৯ নভেম্বর সন্ধ্যার দিকে সিরাদিয়ায় মৃত গোলাম নবীর পুত্র আবুল হাসেমকে একটি দোকানে গিয়ে হামলা চালায়। এ সময় ওই ব্যক্তি পালিয়ে বেঁচে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ নভেম্বর সকাল ৭ টার দিকে পরাজিত প্রার্থী আবদুল মান্নানসহ ১০/১২ জনের দুবৃর্ত্তরা ধারালো অস্ত্র স্বস্ত্র নিয়ে আবুল হাসেমের বাড়িতে হানা দেয়। এ সময় উত্তেজিত লোকজন আবুল হাসেম ও তার বড় ভাই মোস্তাফিজুর রহমানের বাড়িতে ব্যাপক ভাংচুরসহ লুটপাট চালায়। প্রত্যক্ষদর্শী বেলাল উদ্দিন মিয়াজি বলেন, মান্নান ছাত্রদলের দুর্ধর্ষ ক্যাডার। আমি উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা। আমার চাচা আবদুল কাদের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি। মান্নানের নেতৃত্বে সন্ত্রাসীরা এসে আমার ও আমার চাচা আবুল হাসেমের বাড়িতে লুটপাট ও ভাংচুর করে। নুরুল ইসলাম, জসিম উদ্দিনসহ অনেকে জানান, তারা আবুল হাসেমকে অপহরণ করতে এসেছিল। তাকে বাড়ির ভিতর ডুকে খোঁজছিল। না পেয়ে যাওয়ার সময় বাড়ি ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়। রোকেয়া বেগম, জয়নাব বেগম, শাহানা বেগম, রোহনা বেগমসহ গৃহবধূ ও নারীরা জানান, মান্নান পরাজিত হয়েছে। এখানে আবুল হাসেমের কি দোষ। কিন্তু তাকে ধরে নিয়ে যেতে তারা এসেছিল বাড়িতে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুল কাদের জানান, বিএনপির ক্যাডাররা এসে আমার পৈত্রিক বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়। আমি সকালে গিয়েছিলাম। পুলিশকে উপস্থিত লোকজন ঘটনার বিবরণ উপস্থাপন করেছেন। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়েছিল। এস,আই খায়ের উদ্দিন ভূইয়া বিষয়টি তদন্ত করছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com