August 9, 2026, 12:03 pm

চেয়ারম্যান প্রার্থী নুরুল গফ্ফার চৌধুরীর ব্যাপক গণ সংযোগ

চেয়ারম্যান প্রার্থী নুরুল গফ্ফার চৌধুরীর ব্যাপক গণ সংযোগ

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া সদরের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল গফ্ফার চৌধুরীর ব্যাপক গণসংযোগ চলমান রয়েছে। মোটর সাইকেল প্রতীকে ভোট প্রার্থনার জন্য তিনি সদরের প্রত্যেক প্রান্তে গণসংযোগে অংশ নিয়েছে। ২৮ নভেম্বর অনুষ্টিত ইউপি নির্বাচনের ভোট গ্রহণের দিনে তার নির্বাচনী প্রতীক মোটর সাইকেলে ভোট দেওয়ার জন্য জনগনকে আহবান ও বিনীত অনুরোধ করেছেন। প্রার্থী নুরুল গফ্ফার চৌধুরী ভোটারদের উদ্দেশ্য করে বলেছেন, লোভ লালসা নিয়ে ভোট করছিনা। আমার বাবা অবিভক্ত পেকুয়ার প্রথম জনপ্রতিনিধি। সেই সময় চেয়ারম্যানের পদটির প্রবর্তন ছিল প্রেসিডেন্ট হিসেবে। আমি এ পেকুয়ায় প্রথম প্রেসিডেন্ট মরহুম সিরাজুল হক চৌধুরীর সন্তান। বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে পেকুয়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আপনারা আমাকে মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন। কথা দিচ্ছি জনগনের ভাগ্যের উন্নয়ন বৈষম্যমুক্ত সমাজ দারিদ্র বিমোচন ও আত্ম কর্মসংস্থান সৃষ্টি করা হবে আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। মোটর সাইকেল প্রতীকের জন্য ভোট প্রার্থনা করতে তিনি সদর ইউনিয়নের প্রত্যেক অলি গলি ও গ্রামে গিয়েছেন। সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা, বলিরপাড়া, মোরারপাড়া, সৈকতপাড়া, বাজারপাড়া, নন্দীরপাড়া, বিলহাচুরা, সিরাদিয়া, জালিয়াখালী, মইয়াদিয়া, মগকাটা, হরিণাফাঁড়ি, সিকদারপাড়া, বাইম্যাখালী, বাংলাপাড়া, ভোলাইয়াঘোনা, চড়াপাড়া, মছন্নাকাটা, চৈরভাঙ্গা, আলেকদিয়াপাড়া, তেলিয়াকাটা, আবদুল হামিদ সিকদারপাড়া, সাবেকগুলদি, সরকারীঘোনা, মাতবরপাড়া, শেখেরকিল্যাঘোনা, মৌলভীপাড়া, সুতাবেপারীপাড়া, গোঁয়াখালীসহ বিভিন্ন পাড়া ও অলিগলিতে গণসংযোগ করেছেন। এ সময় নারী পুরুষ জড়ো হয়ে তার মোটর সাইকেল প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com