August 9, 2026, 8:38 am

বারবাকিয়া মন্দিরের সড়ক সংস্কার কাজ করলেন চেয়ারম্যান

বারবাকিয়া মন্দিরের সড়ক সংস্কার কাজ করলেন চেয়ারম্যান


পেকুয়া প্রতিনিধি: পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের উত্তরনাথ পাড়ায় মন্দিরের সড়ক সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়েছে। নাথপাড়া সার্বজনীন হরিমন্দির সড়ক উন্নয়ন কাজ ত্বরান্বিত করা হয়েছে। সনাতন ধর্মালম্বীদের পূজা পর্বণে ভোগান্তি লাঘব করতে ওই সড়ক সংস্কার করা হয়েছে। স্থানীয় বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এ,এইচ,এম বদিউল আলম ওই কাজের শুভ সূচনা করেন। হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। উৎসবে মন্দিরে গিয়ে ধর্মীয় প্রার্থনা ও উপসনালয়ে মিলিত হওয়ার জন্য ওই সড়কের খানা খন্দক অংশে বালি ও কংকর দ্বারা সংস্কারকাজ বাস্তবায়ন হয়েছে। ৯ অক্টোবর (শনিবার) পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা পূজা মন্ডপ পরিদর্শনে যান। এ সময় বারবাকিয়া ইউনিয়নের নাথপাড়ায় সার্বজনীন হরিমন্দির পরিদর্শনের সময় মন্দিরে যাতায়াত সড়কের খানা খন্দক প্রত্যক্ষ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সড়কের খানা খন্দক অংশ পুন:সংস্কারের জন্য বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এ, এইচ, এম বদিউল আলমকে অনুরোধক্রমে নির্দেশ দেন। চেয়ারম্যান ইউএনও এর নির্দেশে তাৎক্ষণিক সড়ক পুন:সংস্কারকাজ বাস্তবায়ন করেন। একইভাবে বারবাকিয়া ক্ষান্ত বৈদ্যের বাড়ির আঙ্গিনা ও মন্দির সংলগ্ন হিন্দুদের উপসনালয়ের স্থানসমূহ পরিষ্কার পরিচ্ছন্নকাজ বাস্তবায়ন করেন। ক্ষান্ত বৈদ্যের বাড়ির আঙ্গিনায় বালিভরাট কাজ করা হয়েছে। পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা হিন্দুদের শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। উপজেলার ৯ টি পূজা মন্ডপে আইন শৃংখলা বাহিনীর টহল জোরদার করেন। এ ছাড়াও নির্বিঘœ নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে উপজেলার জৈষ্ট্য কর্মকর্তাদের নিয়ে কমিটি করেন। প্রত্যেক পূজা মন্ডপের একজন করে সিনিয়র কর্মকর্তাকে দায়িত্ব বন্টন করেন। একইদিন পেকুয়া সদর ইউনিয়নের কলেজ গেইট চৌমুহনীতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা এর নেতৃত্ব দেন। বারবাকিয়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাষ্টার ইউনুছ জানান, এটি সম্প্রীতির সুদৃঢ় বন্ধন। আমাদের চেয়ারম্যান মহোদয় একজন প্রখ্যাত আলেমে দ্বীন। পৃথিবীতে মানবতাই হচ্ছে সকল ধর্মের উর্ধে। সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসবকে উচ্ছাসে পরিনত করতে চেয়ারম্যান সাহেব নিজস্ব অর্থায়ন থেকে দ্রæত সময়ে সড়ক সংস্কারকাজ বাস্তবায়ন করেন। ক্ষান্ত বৈদ্যের বাড়ির উঠানেও কাঁদাযুক্ত ও পিচ্ছিল ছিল। সেখানে মানুষের দুর্ভোগ কমানোর জন্য বালি ভরাট করা হয়েছে। ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক জানান, শারদীয় দুর্গোৎসবে আমরা সনাতন ধর্মালম্বীদের উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে গিয়েছি। আসলে চেয়ারম্যান সাহেব সব মানুষের জন্য আন্তরিক। এর প্রতিফলন তিনি প্রমাণ করেছেন। বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এ,এইচ,এম বদিউল আলম জানান, আমি ইউএনও সাহেবের নির্দেশে কাজটি করেছি। আসলে সড়কটি নাজুক অবস্থার মধ্যে রয়েছে। মানুষের ভোগান্তির সমাধানের জন্য ওই স্থানে বালি ও কংকর, ইট দিয়ে সংস্কার করেছি। আমি মানুষের কল্যাণের জন্য বারবাকিয়ায় বিভিন্ন প্রান্তে গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের সংষ্কারকাজ বাস্তবায়ন করেছি। জনগনের সার্বজনীন স্বার্থকে প্রাধান্য দেয়া জনপ্রতিনিধিদের কাজ। মানুষ আমাকে ভোট দিয়েছেন তাদের আশার প্রতিফলনের জন্য। আমরা সবপক্ষের সেবক। সেবক হিসেবে মানুষের কাজ করতে পারা পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ। আমার জন্য জনগনকে দোয়া করতে বলবো। মানুষ আমার শক্তি। জনগনের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে বলে আমি একজন নগণ্য মানুষ বৃদ্ধ বয়সেও পথ চলা অব্যাহত রেখেছি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com