August 9, 2026, 10:30 am

​লক্ষ্যারচর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রূপ দিতে চেয়ারম্যান হতে চান যুবলীগ নেতা দাদা ওসমান

​লক্ষ্যারচর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রূপ দিতে চেয়ারম্যান হতে চান যুবলীগ নেতা দাদা ওসমান

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সমাজ সেবক চকরিয়া উপজেলা যুবলীগের সহ সম্পাদক লক্ষ্যারচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী দাদা ওসমান গনি রনি ‘ ক্ষমতায় নয় জনসেবার মাধ্যমে নিজেকে বিলিয়ে দিতে চান‘। তিনি লক্ষ্যারচর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে রূপ দিতে ভোটারের কাছে সুযোগ চান। তিনি চকরিয়া উপজেলা আওয়ামীলী যুবলীগের সহ সম্পাদক হবার পর সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছেন ।

‘ দাদা ওসমান‘ শুক্রুবার লক্ষ্যারচর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আবস্থিত ১৪টি জামে মসজিদে ধর্মপ্রান মুসল্লিদের মাঝে তবারুক বিতরনের মধ্যদিয়ে মসজিদ গুলোর খতিব ও ঈমামদের মাধ্যমে লক্ষ্যারচর ইউনিয়নের সকল ভোটারদের কাছে সালাম ও দোয়ার বার্তা পাঠিয়েছেন।

সিকলঘাটা কেন্দ্রীয় জুমা মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের পর ‘ দাদা ওসমান ‘ লক্ষ্যারচর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মুরব্বি, ছাত্র , যুবক কৃষক , শ্রমিক ক্রীড়াবিদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে , দু‘শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে লক্ষ্যারচর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার গুরুত্বপূর্ন পয়েন্টে পথসভা ও রাস্তায় শোডাউন করে লক্ষ্যারচরের নারী – পুরুষ সকলের কাছে দোয়া চেয়ে আসন্ন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষানা করেছেন ।

‘ দাদা ওসমান ‘ এর রাজনীতিক ও ব্যক্তিগত ইমেজ, সৎ, সাহসী সমাজসেবক গরীব দুখীদের বন্ধুসূলভ আচরনসহ তার নানামূখি কর্মকান্ড দেখে এবারে ইউপি নির্বাচন করলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে মনে করছেন এলাকার সূধীজন।

তিনি লক্ষ্যারচর ইউনিয়নের জনগনকে সেবা দিয়ে নিজেকে বিলিয়ে দিতে চান! সাধারণ মানুষের মাঝে, ক্ষমতা নয় সেবক হিসেবে সকলের দোয়া ও সমর্থন চাইছেন তিনি। ইতিমধ্যে তিনি ও তার সমর্থকগগন ইউনিয়নের প্রত্যেক গ্রামে জন-সংযোগ করে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। মাদক সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইউনিয়ন গড়তে নিরলস ভাবে কাজ করেছেন উপজেলা যুবলীগের এই নেতা। ইতোমধ্যে ইউনিয়নে শিক্ষা, সংস্কৃতিক ও খেলাধুলার মান উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন তিনি। দাদা ওসমান মনে করেন, এই ইউনিয়নে সকল নাগরিকদের নিয়ে সৌহার্দপূর্ন অবস্থান নিশ্চিত করা তার জীবনের অন্যতম লক্ষ।

দাদা ওসমান সাংবাদিকদের বলেন, শুরুতে এ ইউনিয়ন পরিষদের জনগণ তাদের নাগরিক অধিকার থেকে অনেকটাই বঞ্চিত ছিল । বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চকরিয়া- পেকুয়ার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন চকরিয়া – পেকুয়া (কক্সবাজার) ১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ¦ জাফর আলম । বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে আমিও আধুনিক ও উন্নত মডেল লক্ষ্যারচর ইউনিয়ন গড়তে এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই।

লক্ষ্যারচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের স্থানীয় বাসি›ন্দারা প্রতিবেদককে বলেন চকরিয়া উপজেলা যুবলীগ নেতা দাদা ওসমান একজন সৎ ও সৃজনশীল ব্যক্তত্বপূর্ণ রাজনীতিবীদ। তিনি চকরিয়া উপজেলা যুবলীগের নেতা হবার পর থেকে একদিকে যেমন ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে , শাড়ী, লুঙ্গি বিতরণসহ আসহায়দের মাঝে আর্থিক সহযোগিতা করছেন । আর অন্যদিকে গরিব দুঃখি নির্যাতিত নিপিঁড়িত চাঁদাবাজ দখলবাজ জুঁলমবাজদের বিরুদ্ধে সবসময় সোচ্ছার আছেন। তিনি মাদক সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করে লক্ষ্যারচর ইউনিয়নে পরিবর্তন ঘটাতে পারবেন। অন্য কারো দ্বারা মোটেই সম্ভব নয় আমরা তাঁকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে চাই। তিনি চেয়ারম্যান হলে এই ইউনিয়নের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com