August 9, 2026, 12:05 pm
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় রাবেয়া বেগম (২৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের মছন্নকাটা গ্রামের মৌলভী আবু বক্করের স্ত্রী বলে নিশ্চিত হওয়া গেছে। গত ২৮ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মৃত মোছাক কাকার ছেলে নুরুল ইসলাম গং ও একই এলাকার মৌলভী আবু বক্করের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিচার করে কাগজপত্র যাচাই বাছাই করে মৌলভী আবু বক্করের পক্ষে রায় দেয়। দুবৃর্ত্তরা সেখান থেকে উচ্ছেদ করার মানসে এ ধরনের হামলা করে। আহত রাবেয়া বেগম জানান, নুরুল ইসলাম, শওকত ইসলাম গং আমাকে দীর্ঘদিন যাবৎ অত্যাচার, নির্যাতন করে আসছে। ওই দিন বাড়িতে কেউ না থাকা অবস্থায় আমি নলকূপে পানির জন্য পানির জন্য গেলে তারা অতর্কিতভাবে দা, কিরিচ দিয়ে হামলা করে। হামলায় আমার মাথায় মারাত্মক জখম হয়। আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, অভিযো পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।