August 9, 2026, 9:32 am
ফরহাদুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি :. আনোয়ারায় উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নানা আয়োজউনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।২৮ সেপ্টেম্বর( মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কেক কাটা হয়।পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ,আনোয়ারা থানা অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার।
এছাড়া,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কেক কাটা,শোভা যাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে ১১টায় স্থানীয় এক কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে,সাংগঠনিক সম্পাদক মোঃ কলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম.এ মালেকসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।