August 9, 2026, 7:45 am
সাইফুল ইসলাম, লোহাগাড়া-চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে বাঁশভর্তি ১১টি কাভার্ডভ্যান জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী স্টেশন ও বার আউলিয়া কলেজ গেইটের সামনে অভিযান চালিয়ে এসব গাড়ী গুলো আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামসহ বনবিভাগের একটি টিম।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে কাভার্ডভ্যান যোগে বাঁশগুলো পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৃথক অভিযান চালিয়ে ১১টি গাড়ী জব্দ করি।
এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে।
বর্তমানে বাঁশ ও কাভার্ডভ্যান গুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।