August 9, 2026, 7:45 am
মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী থানাধীন সিএন্ডবি
গ্রামস্থ জনৈক বীরু কামারের বাড়ীর পশ্চিম পাশের্ব আনুমানিক ৩০ গজ দূরে রাজশাহী টু
গোদাগাড়ী গামী মহাসড়কের উপর এলাকায়,শনিবার ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ ১৯.০০ ঘটিকায়
অপারেশন পরিচালনা করে (১) ২৫০ গ্রাম হেরোইন, (২) ০৩ টি মোবাইল, (৩) ০৬ টি সীমকার্ড এবং আসামী ১। মোঃ সোহেল (২৭), পিতা-আতাউর
রহমান, সাং-মহিশালবাড়ী, ২। মোঃ ইসমাইল (২৪), পিতা-সাইদুর রহমান, সাং-মাদাপুর, উভয় থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন।
ঘটনার বিবরণে প্রকাশ-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন
সিএন্ডবি গ্রামস্থ জনৈক বীরু কামারের বাড়ীর পশ্চিম পাশের্ব পাঁকা রাস্তার উপর ০২ জন মাদক
ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করিয়া ইং ২৫/০৯/২০২১ খ্রিঃ ১৮.৩০ ঘটিকার সময় সঙ্গীয়
অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সিএন্ডবি গ্রামস্থ জনৈক বীরু কামারের বাড়ীর পশ্চিম পাশের্ব আনুমানিক ৩০ গজ দূরে রাজশাহী টু
গোদাগাড়ী গামী মহাসড়কের উপর পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পাইয়া ০২ জন ব্যক্তি
কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই উক্ত ব্যক্তিদ্বয়কে
আটক করা হয়। আটককৃত ব্যাক্তিদ্বয়কে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তাহারা উপস্থিত
সাক্ষীদের সম্মুখে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত
ব্যক্তিদ্বয় প্রকাশ্য বলে ও স্বীকার করে যে, তাহাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন আছে।
আরো অনেকের উপস্থিতিতে ধৃত ০১নং আসামী মোঃ সোহেল (২৭) এর দেহ তল্লাশীকালে
আসামীদ্বয়ের দেখানো মতে ধৃত ১নং আসামীর ডান হাতে থাকা শপিং ব্যাগের ভিতর হইতে
(ক) ০৩ টি স্বচ্ছ পলিপ্যাকে রক্ষিত হালকা বাদামী রংয়ের অবৈধ মাদকদ্রব্য হেরোইন (ধৃত
আসামীদ্বয়ের বর্ননা মতে) সাদৃশ্য পাউডার উল্লিখিত ০৩টি প্যাকেটের ওজন যথাক্রমেঃ
(১০০+১০০+৫০) মোট =২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম (যাহা টহল গাড়ীতে থাকা ডিজিটাল পরিমাপক
যন্ত্র দ্বারা ওজনকৃত), যাহার মূল্য অনুমান (২৫০দ্ধ১০০০০)= ২৫,০০,০০০/-(পঁচিশ লক্ষ) টাকা এবং
তাহার পরিহিত লুঙ্গির ডান কোচ হইতে (খ) মাদক কারবারি কাজে ব্যবহৃত ০২টি পুরাতন ব্যবহৃত
মোবাইল ফোন যথাঃ (র) ০১টি বেগুনী রংয়ের ঙচচঙ মডেলের এন্ড্রয়েড মোবাইল ফোন যাহাতে
০২টি সীমকার্ড (রর) ০১টি নীল রংয়ের ঝঅগঝটঘএ মডেলের বাটন মোবাইল ফোন যাহাতে ০২টি
সীমকার্ডর্ সংযুক্ত এবং ০২নং আসামী মোঃ সোহেল (২৭) এর দেহ তল্লাশীকালে তাহার
পরিহিত লুঙ্গির ডান কোচ হইতে (ররর) মাদক কারবারি কাজে ব্যবহৃত ০১টি পুরাতন ব্যবহৃত নীল রংয়ের
রঃবষ রঃ৫০২৬ মডেলের বাটন মোবাইল ফোন যাহাতে ০২টি সীমকার্ডর্ সংযুক্ত পাওয়া যায়।