August 9, 2026, 8:53 am
সাংবাদিক সাইফুল ইসলাম
আর কতকাল অন্যকে ভালোবেসে আত্মার ফাঁসি দেবো? এবার না হয়, আমি আমাকেই ভালোবাসবো৷ আর কতকাল অপাত্রে ভালোবাসা বিলিয়ে দিয়ে পাবো শুধু’ই অবহেলা, এবার না হয়, নিজের জন্য রাখবো একটু-খানি ভালোবাসা৷
আর কতকাল অন্যের জন্য হাসতে ভুলে যাবো, চোখে নামাবো বৃষ্টি, এবার না হয় নিজেকে নতুন ভাবে তেরি করে দেখি, কেউ জেনো কেঁড়ে নিতে না পারে ঠৌঁটের হাসি৷
আর কতকাল আকাশ মেঘলা করে রাখবো, এবার না হয় সূর্য ওঠার একটু সুযোগ করে দেবো৷
আর কতকাল অন্যের জন্য নিজেকে আঁধার করে রাখবো, এবার না হয় চার দিকের জানালা খুলে একটু আলো বাতাসের সঙ্গে মিশে যাবো৷
আর কতকাল বসন্তরা নীরবে যাবে চলে পেয়ে অবহেলা এবার না হয় বসন্তের সাথে কাঁটাবো সারাবেলা৷
আর কতকাল নিজের ব্যক্তিত্ব আত্মসম্মান নষ্ট করে অন্যের কাছে পড়ে থাকবো, এবার না হয়
নিজেকে একটু মূল্য দিবো৷
আর কতকাল যারে তারে আপন ভেবে ঠকবো, এবার না হয় নিজে’ই নিজেকে একটু আপন ভাববো৷
আর কতকাল একতরফা ভালোবেসে কষ্ট বাড়াবো এবার না হয়, যে যেতে চায়, তারে মুক্ত করে দেবো
আর কতকাল অন্যের জন্য নিজেকে বদলাবো,
এবার না হয় নিজের জন্য নিজেকে একটু বদলাবো৷