August 9, 2026, 8:37 am

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবস উপলক্ষে হালিশহর থানা ছাত্রদলের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবস উপলক্ষে হালিশহর থানা ছাত্রদলের দোয়া মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর শাখার হালিশহর থানা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।

আজ হালিশহরের বায়তুল আজিম মসজিদে বাদ আছর এই মিলাদ মাহফিল আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করেন। সেই সাথে মহান স্বাধীনতার ঘোষক সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত ও বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ জিয়া পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও থানা ছাত্রদলের আহবায়ক প্রার্থী তারেক রায়হান মাহমুদ,আব্দুল কাইয়ুম,শাওনেওয়াজ মাহমুদ,মহিউদ্দিন, হাসিব, নাঈম,শুভ,আরাফাত সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com