August 9, 2026, 9:34 am

চকরিয়া উপকূলের দুর্ধর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিনের নেতৃত্বে গাছ কেটে বসতবাড়ি লুটের অভিযোগ

চকরিয়া উপকূলের দুর্ধর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিনের নেতৃত্বে গাছ কেটে বসতবাড়ি লুটের অভিযোগ

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ

চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের বসত বাড়িতে হামলা চালিয়ে ৬০/৭০টি গাছ কেটে লুটপাট ও মারধর করেছে দুর্ধর্ষ ডাকাত ৮/১০টি মামলার আসামি সাবেক ছাত্রদল ক্যাডার টাইগার সালাহ উদ্দিন ও তার বাহিনী।
বৃহস্পতিবার সকালে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড দরবেশকাটা গ্রামের মৃত অজি উল্লাহর পুত্র মৌলানা মোস্তাক আহমদের বসতভিটায় এ হামলার ঘটনা ঘটে।
এঘটনায় আহত মোস্তাক আহমদ বাদী হয়ে সন্ত্রাসী টাইগার সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে রাতেই চকরিয়া থানায় এজাহার জমা দিয়েছেন। সালাহ উদ্দিন প্রকাশ টাইগার সালাহ উদ্দিন একই এলাকার মৃত বশির আহমদের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি ভোগ দখলে নিয়ে গাছপালা রোপনপূর্বক বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। সালাহউদ্দিন ও তার সহযোগী সন্ত্রাসীরা আমার বাড়ির গেট নির্মাণ করতে গেলে বাঁধা প্রদান করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে একটি প্রতিবেদন দাখিল করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার সীমানা দেওয়াল ভাংচুর ও হামলার হুমকি প্রদান করেন। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সালাহউদ্দিন ও তার ভাই আমির উদ্দিনের নেতৃত্বে ১০-১২জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জড়ো হয়ে আমার রোপিত ৬০-৭০টি সুপারী ও বিভিন্ন ফলদ গাছ কেটে লুট করেন। এসময় বাঁধা দিতে গেলে আমি ও আমার স্ত্রীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে আমাদের উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জানা যায়, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালাহউদ্দিনের বিরুদ্ধে ২০১৫ সালে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ ৮/৯ টি বিভিন্ন মামলার আসামি।

অপরদিকে খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে গেলে, সন্ত্রাসী টাইগার সালাহউদ্দিন তার বাহিনী নিয়ে সংবাদকর্মীদের উপর চড়াও হয়ে গালিগালাজ ও মারধর করতে উদ্যোত হয় এবং সংবাদ সংগ্রহ কাজে বাঁধা প্রদান করে উক্ত স্থান ত্যাগ করতে বাধ্য করে।
সাংবাদিকদের কাজে বাধা প্রদান ও হুমকি ধমকির ঘটনায় দৈনিক যুগান্তরের চকরিয়া প্রতিনিধি বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৩৯৫/২১) রুজু করেন।
পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, সালাহউদ্দিন একজন জেল ফেরত দাগী আসামি ও খারাপ প্রকৃতির লোক। ইতোপূর্বে বেশ কয়েকবার গ্রেফতার হলেও, জেল থেকে এসে পুনরায় অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মুহাম্মদ যুবায়ের বলেন, পশ্চিম বড় ভেওলায় বসত বাড়িতে হামলা ও গাছকাটার ঘটনায় লিখিত এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com