August 9, 2026, 11:06 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ছাত্রলীগ পেকুয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মমতাজুল ইসলামসহ (৩৫) ২ জন আহত হয়েছেন। ৬ আগস্ট (শুক্রবার) বিকেলে উপজেলার মগনামা ইউনিয়নের উত্তর মগনামা ফুলতলা ষ্টেশনে এ ঘটনা ঘটে। ১০/১২ জনের দাগী ও অস্ত্রধারী দুবৃর্ত্তরা ছাত্রলীগের সাবেক সভাপতিকে ফুলতলা ষ্টেশনে জিম্মী করে। এ সময় তাকে অপহরণসহ প্রাণনাশ চেষ্টা চালানো হয়েছে। এ সময় মমতাজুল ইসলামের সঙ্গী মরিচ্যাদিয়া এলাকার ছলিম উল্লাহ সাবেক ওই ছাত্রনেতাকে উদ্ধারের চেষ্টা করছিলেন। উত্তেজিত ওই সংঘবদ্ধচক্র হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে ছলিম উল্লাহকে মারাত্মক জখম করা হয়। অবস্থার বেগতিক দেখতে পেয়ে মমতাজুল ইসলাম দ্রæত সিএনজিযোগে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ফুলতলা স্টেশন থেকে মারাত্মক জখমী ছলিম উল্লাহকে উদ্ধার করে পেকুয়া থানায় নিয়ে আসে। স্থানীয় সুত্র জানায়, ওই দিন বিকেলে ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম ও মরিচ্যাদিয়ার ছলিম উল্লাহ ব্যাঙওয়ালঘোনার চিংড়িঘের থেকে ফুলতলা ষ্টেশনে পৌছেন। এ সময় বিকেলে পূর্ব থেকে উৎপেতে থাকা ১০/১২ জনের অস্ত্রধারী দুবৃর্ত্তরা ফুলতলা ষ্টেশনে মমতাজসহ ওই ২ জনকে জিম্মী করে। তারা মমতাজকে অপহরণসহ প্রাণনাশ চেষ্টা চালায়। মমতাজের সঙ্গী ছলিম উল্লাহ ওই ঘটনায় আর্তচিৎকার করছিলেন। হামলাকারীরা ছলিম উল্লাহকে লোহার রড ও হাতুড়ি দিয়ে রক্তাক্ত জখম করে। মমতাজুল ইসলামকেও লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এ ব্যাপারে হামলার শিকার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম জানান, মগনামার চেয়ারম্যান ও শিবিরের সাবেক দুর্ধর্ষ ক্যাডার শরাফত উল্লাহ চৌং ওয়াসিমের হুকুমে এ হামলা চালানো হয়েছে। তার অনুগত স্বশস্ত্র ক্যাডার ১০/১২ টি মামলার আসামী আফজলিয়া পাড়ার রুস্তম আলীর ছেলে আলী আকবর, একই এলাকার অস্ত্রধারী মৃত নুরুন্নবীর ছেলে আনছার, দুর্ধর্ষ সন্ত্রাসী সোনাইয়া, তার ভাই ইউসুফসহ ১০/১২ জনের ওয়াসিম বাহিনীর স্বশস্ত্র সন্ত্রাসীরা আমিসহ ছলিম উল্লাহর উপর হামলা চালায়। তারা গত কয়েক বছর ধরে ফুলতলা ষ্টেশনে একটি অস্ত্রধারীদের নিয়ে বøক তৈরী করে। সেখান থেকে ওই সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে চেয়ারম্যান ওয়াসিম সাধারন মানুষের উপর জুলুম নির্যাতন ও হামলা চালায়। মগনামার মানুষকে জিম্মী করতে আলী আকবর গংদের নেতৃত্বে ওই সন্ত্রাসী বলয় তৈরী করা হয়েছে। আমার উপর হামলা চালানো হয়েছে। ছলিম উল্লাহকে রক্তাক্ত জখম করে। আমার মুঠোফোন তারা নিয়ে ফেলে। আমরা ২ জনের কাছ থেকে বিপুল টাকাও তারা লুট করে নিয়ে যায়। আমি পুলিশকে বিষয়টি অবহিত করেছি। রাজনৈতিক মহলকেও আমার উপর হামলার বিষয়টি জানিয়েছি। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, এ বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।