August 9, 2026, 7:51 am

পেকুয়ায় এক জেলের লাশ উদ্ধার

পেকুয়ায় এক জেলের লাশ উদ্ধার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় শাহাব উদ্দিন (৪৫) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ২৫ জুলাই (রবিবার) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই নিহত ব্যক্তির বাড়ির পাশের্^ ভোলাখাল প্রবাহমান রয়েছে। সেখানে প্রতিদিন মাছ ধরার জাল বসিয়ে জীবিকা নির্বাহ করতেন জেলে শাহাব উদ্দিন। ওই সময়ে নিজস্ব জাল থেকে মাছ ধরতে গেলে স্রোতের টানে সে নিজেই জালে ঢুকে পড়ে মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, এ বিষয়ে কেউ আমাদের অবগত করেনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com