August 9, 2026, 7:51 am

খাদে পড়ে ছিল প্রাইভেটকার, নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

খাদে পড়ে ছিল প্রাইভেটকার, নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি-

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় খাদে পড়ে থাকা প্রাইভেটকার থেকে দুই নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনাটি কখন ঘটেছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি,তবে গতকাল বুধবার দিবাগত রাতে অথবা আজ বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।

নিহত তিন জন হলেন, প্রাইভেটকারের চালক নয়ন (৩৬), লিজা (২৪) ও জারা (১৬)। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আলীপুরা এলাকায় একটি প্রাইভেটকার খাদে পড়ে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা, পরে প্রাইভেটকার থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়, নিহতদের মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিস জানায়, নিহত তিনজনের শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না। প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com