August 9, 2026, 7:46 am
নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বদরখালীবাসী তথা সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ বদরখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এ কে ভুট্টো সিকদার।
শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা সকলের জন্য সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। আর ইসলাম ধর্মাবলম্বিদের বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি ঈদ হলো ঈদ উল আযহা। এ দেশে এই উৎসবটিকে আবার কুরবানি’র ঈদ নামে সবাই চেনে। ঈদ উল আযহা হলো ত্যাগের উৎসব। এই দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী পশু কোরবানি বা জবাই
করে থাকে।
ইসলাম ধর্মে যার যাকাত দেয়ার সামর্থ্য রয়েছে তাঁর ওপর ঈদ উল আযহা উপলক্ষেই পশু কুরবানি করাটি ওয়াজীব। আর বারবার ফিরে আসে ‘ঈদ’।
মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামাত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।
তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকেন, নিরাপদে থাকে। তাই উন্নয়ন, অগ্রগতির ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামীলীগ’কেই বারবার ক্ষমতায় রাখতে হবে। এ জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের জন্য কাজ করতে হবে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে-
এ কে ভুট্টো সিকদার
সাধারণ সম্পাদক
বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগ
ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী
বদরখালী ইউনিয়ন পরিষদ