August 9, 2026, 8:37 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় বারবাকিয়ায় আওয়ামী মৎস্যজীবি লীগের ইউনিয়ন কমিটির ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে ১৮ জুলাই (রবিবার) বিকেলে ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসা হলরুমে এক সমাবেশ অনুষ্টিত হয়েছে। মৎস্যজীবি লীগ বারবাকিয়ার আহবায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবু সুকুমার চন্দ্র সুশীলের সঞ্চালনায় এ সময় উদ্বোধক ছিলেন মৎস্যজীবি লীগ পেকুয়ার টীম প্রধান ও অন্যতম মুখপাত্র মনছুর আলম। প্রধান অতিথি ছিলেন বারবাকিয়া আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন শামা। এ সময় বিশেষ অতিথি ছিলেন বারবাকিয়ার সাধারন সম্পাদক কামাল হোছাইন, বিশেষ অতিথির বক্তব্য দেন মগনামা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সাংবাদিক মুহাম্মদ হাসেম, মৎস্যজীবিলীগ পেকুয়ার জৈষ্ট্য সংগঠক ও সাংগঠনিক টীম সদস্য অব: সার্জেন্ট মোহাম্মদ হোছাইন। বক্তব্য দেন মৎস্য্যজীবি লীগ সাংগঠনিক টীম সদস্য মোহাম্মদ বাহাদুর, আবদুল মালেক, ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মো: রিদুয়ান, ওয়ার্ড আ’লীগের সভাপতি মো: আলম নবী, যুগ্ম সাধারন সম্পাদক মো: মামুন, ইউনিয়ন আ’লীগ নেতা ওসমান গণি, মৎস্যজীবি লীগ যুগ্ম আহবায়ক মনির আহমদ, মোহাম্মদ সেলিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ, ওয়ার্ড আ’লীগ, ইউনিয়ন মৎস্যজীবি লীগ ও ক্ষমতাসীন দলের ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। ১ম অধিবেশন শেষে ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলনে বারবাকিয়ায় আওয়ামী মৎস্যজীবি লীগের কমিটি গঠিত হয়েছে। হুমায়ুন কবির সভাপতি, মো: মনির, মো: সেলিম, মো: ছরওয়ার, দেলোয়ার হোছাইন ও মো: কাইয়ুমকে সহসভাপতি করা হয়েছে। সুকুমার চন্দ্র সুশীল সাধারন সম্পাদক, মো: আলমগীর, নাজেম উদ্দিন ও নুরুল আমিন যুগ্ম সম্পাদক, নুর মোহাম্মদ অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল খালেক, দপ্তর সম্পাদক আবদু রহিম, আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, যুব ও ক্রীড়া সম্পাদক ছাদেকুর রহমান, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক আক্তার আহমদ, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মো: ওয়াহিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো: ছৈয়দ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মো: জোবাইর, মহিলা বিষয়ক সম্পাদক সুমি শীল, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, শাকিল, আহমদ নুর। এ ছাড়া সদস্য করা হয়েছে নির্মল কান্তি নাথ, মুহাম্মদ সুমন, মো: আনছার, ওসমান গণি, ইলিয়াছ, এনায়েত আলী, নুরুল হোছাইন, মো: ইউনুছ, আরফাত হোছাইন, মো: ফোরকান, শওকত হোছাইন, মহি উদ্দিন, ওসমান গণি, আবদুল করিম, মো: ইব্রাহীম, আবুল হাসেম, এনাম হোছাইন, মো: ইয়াকুব নবী, মো: জহির ও মো: ফারুক। এ দিকে কোভিড-১৯ চলমান সময়ে সীমিত আকারে উপস্থিতিতে মৎস্যজীবি লীগ সম্মেলন শেষ করে। স্বাস্থ্য বিধি ও সরকারী নির্দেশনা মেনে মাদ্রাসা হলরুমে দূরত্ব বজায় রেখে উপস্থিত নেতা-কর্মীরা সম্মেলনকে সফল ও সার্থক করেন। এ সময় সাংগঠনিক টীম প্রধান ও সম্মেলনের উদ্বোধক মনছুর আলম তার বক্তব্যে বলেন, মৎস্যজীবি লীগকে সংগঠিত করতে আমরা আজকে এ সম্মেলনে মিলিত হয়েছি। মৎস্যজীবিদের অধিকার প্রতিষ্টার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।