August 9, 2026, 9:57 am

অপহরণসহ বহু মামলার আসামি আরাফাত মার্শাল গ্রেফতার

অপহরণসহ বহু মামলার আসামি আরাফাত মার্শাল গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি

চাঞ্চল্যকর সাবমেরিন অফিসের কর্মচারী অপহরণসহ বহু মামলার আসামি ইয়াসিন আরাফাত মার্শালকে চিরিংগা সমিতি মার্কেটের হিমালয় হোটেলে ২৮ জুন রাত ১১টায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। এ অভিযানের নেতৃত্ব দেন এস আই (নিঃ) সরওয়ার জাহান মেহেদী।
ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুকপুকুরিয়া আতব্বরপাড়ার রুহুল কাদেরের ছেলে মার্শাল চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ এর উপর হামলার ঘটনায় মামলার ২নং আসামি। এছাড়াও তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোঃ যুবায়ের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com