August 9, 2026, 7:47 am

সেনবাগে পুলিশের বাধায় আ’লীগের একাংশের সভা পণ্ড

সেনবাগে পুলিশের বাধায় আ’লীগের একাংশের সভা পণ্ড

নোয়াখালী অফিস


নোয়াখালীর সেনবাগ উপজেলা আ’লীগের একাংশের পূর্ব ঘোষিত সভা পুলিশের বাধায় পণ্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ উপজেলা পরিষদের সামনে ব্যারিকেড দিয়ে এই সভা পণ্ড করে দেয়।

সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী ও সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু এমন অভিযোগ করেন।

তারা জানান, গত কেন্দ্রীয় আ’লীগ থেকে একটি চিঠি পান। ওই চিঠির আলোকে উপজেলা আ’লীগকে শক্তিশালী করতে শনিবার সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। একপর্যায়ে স্থানীয় এমপির যোগসাজশে উপজেলা প্রশাসন ও সেনবাগ থানা পুলিশের বাধার মুখে সমাবেশটি পণ্ড হয়ে যায়।

সেনবাগ থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, নোয়াখালী জেলা করোনা সংক্রমণের দিক থেকে রেড জোনের মধ্যে রয়েছে। তাই করোনা সংক্রমণ ঠেকাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা স্থগিত করতে সংশ্লিষ্টদের বলা হয়। তারা প্রশাসনের নিষেধাজ্ঞা না মেনে উপজেলা পরিষদের সামনে জড়ো হয়। পরে সভাস্থলের আশপাশে অবস্থান নিয়ে পুলিশ তাদের মতবিনিময় সভা বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলা আ’লীগের অভ্যন্তরীণ কোন্দল প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘ দিন থেকে স্থগিত রয়েছে উপজেলা আ’লীগের কমিটি। গত ২৩ জুন বুধবার বাংলাদেশ আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই অভ্যন্তরীণ কোন্দল নতুন করে প্রকাশ্যে আসে। এই উপজেলায় চারটি গ্রুপ আলাদা ভাবে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। গ্রুপগুলো হলো, স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপি গ্রুপ, সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী ও সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু গ্রুপ, জেলা আ’লীগের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক গ্রুপ ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির গ্রুপ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com