August 9, 2026, 7:46 am
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া
দেশের বহুল প্রচারিত প্রথম শ্রেনির জাতীয় দৈনিক “যায়যায়দিন” ১৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে ২৫ জুন (শুক্রবার) বিকেল ৩ ঘটিকার সময় চকরিয়া পৌরশহরের অভিজাত রেস্টুরেন্ট রুপসী বাংলা”র হল রুমে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়েছে।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে কেক কেটে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যাপক জুবাইদুল হক জুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ছোটন কান্তি নাথ ,
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের প্রধান সমন্বয়ক সাংবাদিক মুহাম্মমদ নজুর আলম, সাংবাদিক এম, রিদুয়ানুল হক ও এম জুনাইদ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার
সভাপতি মোহাম্মদ ইউনুস। সঞ্চলনা করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জিকু।
এসময় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।