August 9, 2026, 8:51 am

বিএমএসএফ ঢাকা জেলা কাউন্সিল অনুষ্ঠিত

বিএমএসএফ ঢাকা জেলা কাউন্সিল অনুষ্ঠিত

নাসির উদ্দীন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঢাকা জেলা উত্তর এর সভাপতি হিসেবে (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভাইকে নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

অদ্য (২৫ জুন) শুক্রবার সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পুরানা পল্টনস্থ ইব্রাহিম ম্যানশনের তৃতীয় তলায় সভাকক্ষে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। আজকের কাউন্সিলে ঢাকা জেলার উত্তর ও দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। এসময় কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত কমিটিতে আমাকে ( মোঃ বেলায়েত হোসেন) যুগ্ম সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় কমিটির সকল সদস্যদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে সারা বাংলাদেশ আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মফস্বলের নির্যাতিত-নিপীড়িত গণমাধ্যম কর্মীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

আগামীর এই কমিটিকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে পারি সেজন্য সকলের দোয়া প্রার্থনা করছি। দেশের যেখানেই সাংবাদিকদের উপর নির্যাতন- নিপীড়ন করা হবে সেখানেই প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলবে – বিএমএসএফ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com