August 9, 2026, 10:30 am
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া
আগামী ১৭ জুন বিকাল ৪টায় গ্রীণভেলী মিলনায়তনে চকরিয়া উপজেলা কর্মীসভা চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সিআইপি।
উক্ত সভায় চকরিয়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন উপজলা সভাপতি জাফর আলম এমপি ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চেয়ারম্যান।