August 9, 2026, 10:28 am
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগড়া এলাকার সকলের প্রিয় পরিচিত মুখ মজনু ইসলাম ফকির প্রকাশ ইসলাম পাগলা ।তিনি পৃথিবীর কোন কিছু সম্পর্কে অবগত নয় বা কিছুই জানেনা।এমনকি যিনি পিতা-মাতা,আত্নীয় স্বজন ও প্রতিবেশী সম্পর্কেও একেবারেই অবগত নয়।
এই রকম একজন মজনু বা পাগল ব্যক্তিকে কে বা কারা মারধর করেছে।তার দুই পায়ে, পিঠে, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ও কাপড়ে রক্ত দেখা যাচ্ছে।সে বর্তমান চলাফেরা করতে অক্ষম।
এ অমানবিক আচরণের প্রতি ঘৃণা,ধীক্ষার ও নিন্দা জানাচ্ছি। এ জঘন্যতম কাজের সাথে যারা জড়িত তাদেরকে খোজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট বিনীত অনুরোধ করছি।মজনু ইসলাম ফকিরের হামলাকারীদেরকে শনাক্ত করার জন্য সঠিক তথ্যা দিয়ে সহযোগীতা করুন।যোগাযোগ-০১৬১৬৭৪৮৫৭৫