August 9, 2026, 10:28 am

প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস ও উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে সংবর্ধনা

প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস ও উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে সংবর্ধনা

ছবির ক্যাপশন: চকরিয়ায় উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত সরওয়ার আলমকে সংবর্ধনা দিচ্ছেন নেতাকর্মীরা।

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা মুক্তি দিবস ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলমকে ভারপ্রাপ্ত সভাপতি করায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১১ জুন শুক্রবার বিকাল চারটায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির বাসভবনে সংবর্ধনার আয়োজন করা হয়।
আলোচনা সভা ও সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, আবু মুছা, যুগ্ন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, কৃষি সম্পাদক আহমদ মেম্বার, উপজেলা আ.লীগ সদস্য অধ্যক্ষ আবদুল কাইয়ুম, আবছার উদ্দিন মাহমুদ, মাতামুহুরী থানা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন সরওয়ার বাদল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত ওসমান, সাহারবিল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আক্তার উদ্দিন, সাবেক ছাত্রনেতা ইউছুপ রাজা, জোবাইরুল ইসলাম, মাহুমুদুল হক, মাহমুদুল করিম, এমরান, আবদুল কাদের, ইসলামনগর আ.লীগের সভাপতি আবদুল আলীম, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, আলী হোসেন, জমির উদ্দিন, বেলাল, নুরুল আবছার, লালু, ইদ্রিস, নুর নবী, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা আবদু শুক্কুর।

এসময় বক্তারা বলেন, রাজনীতি হচ্ছে, একধরণের মানব সেবা। সেবার মাধ্যমে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা। কিন্তু বর্তমানে রাজনীতির নামে লুটপাট, দখলবাজি এবং সৎ রাজনীতিবিদের নিয়ে চরিত্রহনন করা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এক রাজনীতিক নেতার কর্মকান্ড দেখে এমনই মনে হয়। ওই জনপ্রতিনিধি রাজনীতির নামে অপরাজনীতি শুরু করেছেন। যখন কোন রাজনীতিক নেতার মাথার উপর থেকে আশ্রয়স্থল সরে যায় তখন পাগলের প্রলাপ বকেন। পরিবার নিয়ে টানাটানি করেন। আমরা এসব অপরাজনীতি থেকে মুক্তি পেতে চাই।
তারা আরও বলেন, ওয়ান-ইলেভেনের সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এদিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। বন্দি থাকা অবস্থায় কারা অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে ওই সময় বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। পরবর্তী সময়ে জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা শাসিত তত্বাবধায়ক সরকার। ##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com