August 9, 2026, 8:43 am
নিজস্ব প্রতিবেদকঃ
ইতালী আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক সোহেল বকসি ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস’ উপলক্ষে এক বার্তায় বলেছেন, ১১ জুন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস। আজ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৮ সালের এই দিন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্ত হন। এ দিনটি প্রকৃতপক্ষে শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস। কারণ, তিনি সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য ও মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ২০০৭ সালে যেদিন বঙ্গবন্ধুকন্যাকে বন্দী করা হয়েছিল, সে দিন শুধু তাঁকেই নয়, গণতন্ত্রকেও বন্দী করা হয়েছিল।’
ইতালী আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক সোহেল বকসি জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে সহযোগিতা করারও অনুরোধ জানিয়েছে তিনি।