August 9, 2026, 9:33 am

বাবার মৃত্যু বার্ষিকীতে দোয়া চেয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালী শাখার সভাপতি সাইদুর রহমান

বাবার মৃত্যু বার্ষিকীতে দোয়া চেয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালী শাখার সভাপতি সাইদুর রহমান

শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালী শাখার সভাপতি সাইদুর রহমানের বাবা কালাই ছৈয়ালের মৃত্যুবার্ষিকী ০৭ জুন। সাইদুর রহমানের কাছে জুন মাস অত্যন্ত শোকের মাস কেননা তার পরিবার প্রিয় মানুষকে চিরকালের জন্যে হারিয়ে ফেলেছেন এই দিনে।

সাইদুর রহমানের বাবা কালাই ছৈয়াল ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি ০৭ জুন ২০১৪ সালে মৃত্যুবরণ করেন। বাবা হারানোর বেদনা অনেক কষ্টদায়ক। কালাই ছৈয়ালের বাড়ী শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে। তিনি একজন ভাল মানুষ ছিলেন। মৃত্যুকালে তার ছেলে মেয়ে ১০ জন রেখে গেছেন। বড় ছেলে আব্দুল হালিম ব্রিগেডিয়ার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী আর সাত ছেলে ইতালী প্রবাসী। 

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালী শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, আমার বাবার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া প্রর্থনা করছি। আমার বাবা অত্যন্ত ভাল মানুষ ছিলেন প্রত্যেকের মৃত্যু বরণ করতে হবে কিন্তু এই দিনে হারনোটা আমার জন্যে বেদনাদায়ক। দেশে এবং বিদেশের সকলের কাছে অনুরোধ আমার বাবার জন্যে দোয়া করবেন আল্লাহ যেন বেহেশত নসিব করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com