August 9, 2026, 9:32 am

স্বপ্নের অভিযাত্রীর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্বপ্নের অভিযাত্রীর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি::

আনোয়ারা উপজেলা সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নের অভিযাত্রীর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩ জুন) সকাল ৮টায় থেকে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান মান্নার সার্বিক তত্ত্বাবধানে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত।এতে উপস্থিত ছিলেন স্বপ্নের অভিযাত্রীর এডমিন খলিলুর রহমান,নুরুল আলম বিটু,মোঃ আবছার,সংগঠনের মডারেটর মোঃ হাসান তালুকদার,মোঃ ফয়েজ,মোঃ অনিক ইছা চৌধুরী,মোঃ নাঈম,মো মুরাদ।প্রমুখ।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে বিনামূল্যে চার শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com