August 9, 2026, 8:37 am

পেকুয়ায় হামলায় স্বামী-স্ত্রীসহ আহত-৪

পেকুয়ায় হামলায় স্বামী-স্ত্রীসহ আহত-৪

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় হামলায় স্বামী-স্ত্রীসহ ৪ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৩১ মে বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মৃত মৃত আক্তার আহমদের ছেলে আবদু রহমান (৪৫), স্ত্রী আনোয়ারা বেগম (৩৮), আবদু রহমানের ভাই আবদুল খালেক (৪০) ও বোন কুলছুমা বেগম (৩০)। স্থানীয় সুত্র জানায়, বসতবাড়ির আঙ্গিনার কিছু জমি নিয়ে মৃত আক্তার আহমদের ছেলে আবদু রহমান গং ও তার চাচাতো বোন কাজল আক্তারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে আবদু রহমান গং বসতবাড়িতে ঘিরা বেড়ার কাজ করছিলেন। এ সময় চাচাতো বোন কাজল আক্তার ও আবদু রহমান গংদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কাজল আক্তারের পক্ষে তার ভাই আবদু ছবুর, আবদু শুক্কুর, আহমদুসহ ৭/৮ জনের উত্তেজিত লোকজন ধারালো দা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে আবদু রহমান গংদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে করে আবদু রহমান ও তার স্ত্রী আনোয়ারা বেগমসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ ব্যাপারে জখমী আবদু রহমান জানান, কাজল আক্তারকে বিবাহ দেয়া হয়েছিল রাজাখালীতে। এখানে পিতার ভিটায় ঘরজামাইয়ে থাকে। আমাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে ঘটনার দিন কাজল আক্তার ভাড়াটে ও বহিরাগত লোকজন জড়ো করে। তারাই হামলা চালিয়ে আমাকে ও আমার স্ত্রীসহ ৪ জনকে জখম করা হয়েছে। আবদু রহমানের স্ত্রী আনোয়ারা বেগম জানান, আমার স্বামীকে তারা খুন করতে এসেছিল। আমিসহ প্রত্যক্ষদর্শীরা গিয়ে উদ্ধার করছিলাম। তবে তারা আমাকেও মারধর ও শারীরিকভাবে হেনস্থা করে। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com