August 9, 2026, 9:50 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। ৩১ মে (সোমবার) বিকেলে পেকুয়া কলেজ গেইট চৌমুহনীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। সংগঠনের পেকুয়ার সভাপতি মো: জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল্লাহ শিব্বিরের সঞ্চালনায় বর্ধিত সভায় সিনিয়র ও জৈষ্ট্য নেতৃবৃন্দরা বক্তব্য দেন। ২৮ মে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ কক্সবাজার জেলা কমিটি থেকে একটি লিখিত প্রেস নোট প্রেরিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি এ,কে,এম আজিজুল হক চৌং স্বাক্ষরিত ওই প্রেস নোটটি মৎস্যজীবি লীগ পেকুয়া উপজেলা শাখার বরাবর পৌছানো হয়েছে। সংগঠনকে গতিশীল ও রাজনৈতিক কার্যক্রমকে বেগবান করতে মূলত ওই প্রেসনোটটি প্রেরণ করা হয়। গঠনতন্ত্রের মর্মমতে সাংগঠনিক স্থবিরতা দূরীভূত করে পেকুয়ায় মৎস্যজীবি লীগের কার্যক্রমকে গণবান্ধব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কিছু সাংগঠনিক নির্দেশনা নিরুপন করা হয়েছে। এ সব জোরদার করতে পেকুয়ায় মৎস্যজীবি লীগ ওই দিন স্বতস্ফুর্ত বর্ধিত সভায় মিলিত হয়েছে। এ সময় জেলা কমিটির প্রেস নোটের মাধ্যমে একটি সাংগঠনিক টীমকে পেকুয়ার মৎস্যজীবি লীগের দায়িত্বভার ন্যস্ত করা হয়েছে। সংগঠনের পেকুয়ার জৈষ্ট্য সহসভাপতি মনছুর আলমকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন অব: সার্জেন্ট মোহাম্মদ হোছাইন, মো: আবদুল মালেক, মো: বাহাদুর ও মো: আবুল হাসেম। জেলা সভাপতির ক্ষমতাবলে প্রেস নোটের মাধ্যমে এই সাংগঠনিক টীম গঠিত হয়েছে। এক মাসের মধ্যে মৎস্যজীবি লীগ পেকুয়ার ইউনিয়নসহ ইউনিট কমিটিগুলো গঠন করবেন এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার তাগিদ দেয়া হয়েছে। এ দিকে জেলা কমিটির ওই সিদ্ধান্ত ও প্রেসনোটকে স্বাগতম জানানো হয়েছে। মৎস্যজীবি লীগ পেকুয়ার সভাপতি মো: জাকিরুল ইসলাম ও সাধারন সম্পাদক আবদুল্লাহ শিব্বিরসহ নেতৃবৃন্দরা জানান, আমরা জেলা কমিটির এ সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত। রাজনীতি করতে হলে নির্দেশনা মানতে হবে। আমরা গঠিত কমিটিকে স্বাগতম জানাচ্ছি। ওনাদেরকে নিয়ে আমরাও রাজনৈতিক ধারাকে পেকুয়ায় বেগবান করতে আন্তরিকভাবে সহযোগিতার হাত প্রসারিত করবো।