August 9, 2026, 7:38 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রকে হত্যা চেষ্টা করা হয়েছে। আহত ছাত্রের নাম মোহাম্মদ খিজিরিয়া (১৩)। সে বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার প্রবাসী মনজুর আলমের ছেলে। স্থানীয়রা তাকে মূমুর্মূ অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২৫ মে (মঙ্গলবার) দুপুর ১ টার দিকে ও ২৪ মে বেলা ১১ টার দিকে পৃথক সময়ে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ২৪ মে বেলা ১১ টার দিকে প্রবাসী মনজুর আলমের ছেলে খিজিরিয়ার সাথে একই এলাকার নবী হোছনের ছেলে ছোটনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নবী হোছন গং মনজুর আলমের ছেলে খিজিরিয়াকে মারধর করে। বিষয়টি খিজিরিয়ার দাদা মোক্তার আহমদকে জানালে সে বিচার করে দেবে বললে তা অমান্য করে নবী হোছাইন গং লাঠিসোটা ও ধারালো অস্ত্র স্বস্ত্র নিয়ে মনজুর আলমের বাড়িতে হামলা করে ঘিরা বেড়া ভাংচুর করে। এ দিকে ওই প্রবাসীর ছেলে বারবাকিয়া বাজার থেকে আম বিক্রি করে আসার সময় ২৫ মে বেলা ১ টার দিকে আন্নর আলী মাওলানা দরগাহের নিকটে পৌছলে পথে উৎপেতে থাকা মৃত আলী আহমদের ছেলে নবী হোছাইন, নুরুল ইসলামের ছেলে মিরাজ গং ধারালো অস্ত্র স্বস্ত্র নিয়ে মো: খিজিরিয়াকে (১৩) কে হামলা করে। হামলায় খিজিরিয়া মাটিতে লুটিয়ে পড়লে এলাকার লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। আহত খিজিরিয়ার মা সেতারা বেগম জানান, তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করে। আমার ছেলের নিকট পিতার বিদেশ থেকে পাঠানো ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সেতারা বেগমের ছেলে কিবিরিয়া জানান, তারা আমাকে ও আমার ভাই খিজিরিয়াকে হত্যা করার জন্য পূর্ব থেকে পরিকল্পনা নিয়েছিল। সেটা জনমনে জানাজানি হয়েছে। তারা ভাইকে পিঠে, কোমরে ও শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করে। সে সোজা হয়ে হাঁটতে পারছেনা। আমরা প্রশাসনের নিকট সুষ্টু বিচার চাই। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।