August 9, 2026, 7:36 am
গত ২২ মে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক বাকখালী ও বিভিন্ন অনলাইন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ”পেকুয়ায় গৃহবধূ সেলিনা হত্যাকাণ্ডে মামলার আসামিদের বাড়িঘর লুটপাটের অভিযোগ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোছর হয়েছে। সংবাদ সম্মেলন করে সিরাজ খাতুন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যেপ্রনোদিত । প্রকৃত ঘটনা হলো সিরাজ খাতুনের পুত্র মাহামুদুল করিমের নেতৃত্বে রাতের আধাঁরে ২০/২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী বেপরোয়া গুলি করে আমার স্ত্রীকে হত্যা করে। তাদের গুলিতে ও আরো দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এখনো চিকিৎসাধীন।
আমার স্ত্রী সেলিনা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আমরা আসামি করেছি নিরহ কাউকে আসামি করিনি। আর সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে নুরুল ইসলাম, বেলাল উদ্দিন,মিনহাজ উদ্দিন, সিরাজুল ইসলাম,জুবায়ের ও আমি মিলে আসামিদের বাড়িঘর লুটপাট করেছি আর জমির ধান কেটে নিয়েছি এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কাল্পনিক । কেননা আমি তাদের বাড়িঘরের জিনিসপত্র কে বা কারা নিয়ে যাচ্ছে খবর পেয়ে থানায় অভিযোগ করি। তা থানা পুলিশ অবগত । আর ধান কাটার যে কথা বলা হয়েছে তা হলো ধান স্থানীয় চোকিদারের মাধ্যমে ইউনিয়ন পরিষদের জিম্মায় রয়েছে। আমি ও উল্লেখিত ব্যক্তিগণ এসব নোংরা কাজে নুন্যতমও জড়িত নাই। অভিযোগকারীদের আসল উদ্দেশ্য হলো হত্যা মামলাকে ভিন্নখাতে প্রভাবিত করতে এমন মিথ্যাচার করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই আমার স্ত্রী হত্যায় যারা জড়িত তারা কেউ পার পাবেনা। কাজেই এসব মিথ্যা নাটক না করার অনুরোধ জানাচ্ছি। আমি ওই সংবাদের প্রতিবাদ জানাই এবং উক্ত সংবাদে প্রশাসন ও এলাকাবাসীকে বিভ্রান্ত না করার অনুরোধ করছি।