August 9, 2026, 7:37 am

তেঁতুলিয়ায় ১০ ভিক্ষুকের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

তেঁতুলিয়ায় ১০ ভিক্ষুকের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
তেঁতুলিয়া উপজেলায় ভিক্ষুক পুনর্বাসনকল্পে ১০ জন ভিক্ষুকের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে।
রোববার(২৩ মে)উপজেলার তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্ণারে ও উপজেলা প্রশাসন এর উদ্যােগে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান এসব গরু বিতরণ করেন। 
জানা যায়, ২০২০ সালে তেঁতুলিয়া উপজেলায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য সরকারি কর্মকতা-কর্মচারীদের কাছ থেকে এক দিনের বেতন কেটে নেয়া হয়েছিল। সেই কর্তনকৃত তহবিল থেকে বর্ণিত অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক, জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আবু সাইদ, তেঁতুলিয়া জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com