August 9, 2026, 7:38 am

চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ছোটন বড়–য়া (১৫) স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড়–য়া পাড়া সংলগ্ন মাতামুহুরী নদী পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে। নিহত ছোটন বড়–য়া স্থানীয় পাড়া এলাকার তাছু বড়–য়ার ছেলে ও নবম শ্রেণীর ছাত্র ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্মল বড়–য়া বলেন, সোমবার দুপুর ১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মাতামুহুরী নদীতে অন্যন্যদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় ছোটন। এসময় তার সাথে থাকা লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে স্থানীয় লোকজন খোঁজ পেয়ে তাকে উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com