August 9, 2026, 7:36 am

আটকে পড়া দূরপাল্লার পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আটকে পড়া দূরপাল্লার পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে করোনাকালীন সময়ে লকডাউনে পড়ে থাকা দূরপাল্লার কর্মহীন পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
শনিবার (২২ মে)জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে শতাধিক শ্রমিকদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়াও করোনায় লকডাউনের আওতায় কর্মহীন হয়ে পড়ে থাকা সকল শ্রমিক সংগঠন ও দরিদ্রদের মাঝে ক্রমান্ন্য়ে আরও দুই হাজার ব্যাক্তিকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানায় জেলা পরিষদ কতৃপক্ষ।  
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেশী, সদস্য আক্তারুন নাহার শাকি, জেলা বাস-সিনিবাস পরিবহন শ্রমিকের সভাপতি বদিউজ্জামান বদি, সাধারন সম্পাদক আব্বাস আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com