August 9, 2026, 8:38 am

বাঁশখালীতে কামাল মেম্বারের নেতৃত্বে নিষেধাজ্ঞা অমান্য করে সামুদ্রিক মাছ আহরণ

বাঁশখালীতে কামাল মেম্বারের নেতৃত্বে নিষেধাজ্ঞা অমান্য করে সামুদ্রিক মাছ আহরণ

পেকুয়া প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে, ট্রলার দিয়ে সমুদ্র থেকে অবৈধভাবে মাছ ধরে,
গোপনে ওই মাছ কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ও বাঁশখালী সিমান্তবর্তী আরব শাহ বাজারে বিক্রি করছে কামাল মেম্বারের নেতৃত্ব একটি অসাধু সিন্ডিকেট। আর এইভাবে অবৈধভাবে মাছ ধরে গোপনে বাজারে বিক্রি করতে বাঁধা দেওয়ায় মাছ খেকো সিন্ডিকেটের নেতৃত্বে বাজারের প্রহরীদের মারধর ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে।

(২১ মে বিকাল ৩ টার) দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউপির আরব শাহ বাজারে এই ঘটনা ঘটে।

জানা যায়, বিকাল ৩ টার দিকে বাঁশখালী উপজেলা পুঁইছড়ি ইউনিয়নে হয়দরী ঘোনা ৩নং ওয়ার্ডের মৃত মকবুল আহমদের পুত্র কামাল হোছাইনের নেতৃত্বে একদল লোক সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফ্রি শিং ট্রলার নিয়ে অবৈধভাবে মাছ ধরে গোপনে আরব শাহ বাজারে বিক্রি করতে আসলে বাজারের প্রহরী নুরুন্নবী ও রিদুয়ান তাদেরকে বাঁধা দেয়।
এসময় কামাল মেম্বারের নেতৃত্বে তাঁদেরকে হামলা করে ও অকাট্য ভাষায় গালাগালি করে।

এসময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
আহত নুরুন্নবী একই ইউপির মিয়ার পাড়া এলাকার আসাদ আলীর পুত্র, রিদুয়ান একই এলাকার ফিরোজ আহমদের পুত্র।

এই ঘটনায় আরব শাহ বাজার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবদুল করিম বাদী হয়ে কামাল মেম্বারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

বাজার কমিটির সভাপতি মাওলানা আবদুল করিম জানায়,বিকাল ৩ টার দিকে কামাল মেম্বারের নেতৃত্বে একদল লোক সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফ্রি শিং ট্রলার নিয়ে অবৈধভাবে মাছ ধরে গোপনে আরব শাহ বাজারে বিক্রি করতে আসলে বাজারের প্রহরী নুরুন্নবী ও রিদুয়ান তাদেরকে বাঁধা দেয়। এসময় কামাল মেম্বারের নেতৃত্বে তাঁদেরকে হামলা করে ও অকাট্য ভাষায় গালাগালি করে।
তিনি এই ঘটনায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এই বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, তিনি অভিযোগ পেয়েছেন তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com