August 9, 2026, 9:55 am

রাজধানীর মতিঝিলে ছুরিতে এক যুবক নিহত হয়েছেন।

রাজধানীর মতিঝিলে ছুরিতে এক যুবক নিহত হয়েছেন।

নিহতের নাম মো. রাসেল (১৯)। 

মঙ্গলবার রাত ৮টার দিকে আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “রাসেলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আননার পর কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।”

রাসেলকে হাসপাতালে নিয়ে আসা হৃদয় ও সামন নামের দুই যুবকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, “শাকিল নামের একজনের সঙ্গে রাসেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেলকে ছুরি মেরে পালিয়ে যায় শাকিল।”

রাসেল শরীয়তপুর জেলার গোসাইরহাটের সেকান্দর মাঝির ছেলে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com