August 9, 2026, 8:59 am

মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

আল মাসুদ, পঞ্চগড়
পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের(৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এবং শুভ(১৮) নামে অপর আরেক জন গুরুতর আহত হয়েছে।
শনিবার(৮ মে)সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মোলানী পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল কাদের পঞ্চগড় পৌরসভা এলাকার মোলানী পাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে এবং সে পেশায় একজন পল্লী চিকিৎসক। অপর মোটরসাইকেল চালক শুভ সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকার বাসারুল এর ছেলে। 
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পঞ্চগড় শহর থেকে পল্লী চিকিৎসক আব্দুল কাদের মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। এসময় তিনি মোলানী পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে তাদেরকে আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কাদেরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।পরে এম্বুলেন্স যোগে রংপুর নেওয়ার পথে পল্লী চিকিৎসক কাদেরের মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহম্মদ মোটরসাইলকেল দুর্ঘটনায় আব্দুল কাদেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com