August 9, 2026, 10:28 am
সোহাগ আরেফিন
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে প্রতিনিয়ত সিএমপির হালিশহর থানা সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় আজ নগরীর ছোটপুল এলাকায় হালিশহর থানা ৬৬ নং বিট এর উদ্যোগে সচেতনতামূলক প্রচার-প্রচারণা পরিচালনা করেন হালিশহর থানার ৬৬ নং বিট অফিসার এস আই মোঃ মহসিন।
এসময় উপস্থিত ছিলেন ৬৬ নং বিট অফিসার মোঃমহসিন, এস আই, হালিশহর থানা,সহকারী বিট অফিসার এস আই মবিনুল ইসলাম, এ এস আই নেসার উদদীন, জুয়েল বরুয়া এবং ৬৬ বিটের
সাধারন সম্পাদক মুজিবর মুজিব প্রমুখ।