August 9, 2026, 7:37 am

পেকুয়ায় বোরকা পরিহিত অস্ত্রধারীর গুলিতে নিহত-১, আহত-২

পেকুয়ায় বোরকা পরিহিত অস্ত্রধারীর গুলিতে নিহত-১, আহত-২

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বোরকা পরিহিত অস্ত্রধারীদের ছোড়া গুলি ও কিরিচের কোপে জয়নাল আবেদিন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলী আকবর (৩৮) ও রিফা আক্তার (১৫) গুরুতর আহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে। আলী আকবর একই ইউনিয়নের আফজালিয়া পাড়ার রুস্তম আলীর ছেলে, জয়নাল আবেদীন মৃত নুরুন্নবীর ছেলে ও রিফা আক্তার মহিউদ্দিনের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সাড়ে ৮টার দিকে আশুর দোকানের সামনে আফজালিয়া পাড়ার বদি আলমের ছেলে আবু ছৈয়দ ও লঞ্চঘাট এলাকার মৃত নুরুল হোছেনের ছেলে নেজাম উদ্দিন ছোটনের নেতৃত্বে সায়েদ, মোজাম্মেল, মোস্তাক, বুলু, আবুল কাশেম, আহমদ কবির, মকছুদ, নেছার, আবু হানিফ, শওকত আলম, জিয়াবুলসহ আরও ১০/১৫ জন সশস্ত্র হামলা করে জয়নাল আবেদীনের উপর। এতে ঘটনাস্থলে বুকে গুলিবিদ্ধ হয়ে জয়নাল আবেদীন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। জয়নালের সাথে থাকা আলী আকবরও হামলার শিকার হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিদুল ইসলাম দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় বাসিন্দা আবদু রহিম বলেন, কিছুদিন আগে ফ্যানের বাতাস খাওয়াকে কেন্দ্র করে নেজাম উদ্দিন ছোটন ও জয়নাল আবেদীনের ছোট ভাই শাহাব উদ্দিনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার ইস্যু ধরে আজ ছোটন ও আবু ছৈয়দের নেতৃত্বে ১০/১৫ জন জয়নাল ও আলী আকবরের উপর স্বশস্ত্র হামলা করে।

এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, মগনামা সন্ত্রাসীদের হামলায় আহত জয়নাল আবেদিনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com