August 9, 2026, 8:42 am

পেকুয়ায় লবণ ব্যবসায়ীকে জখম করে টাকা লুট

পেকুয়ায় লবণ ব্যবসায়ীকে জখম করে টাকা লুট

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় লবণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা ও একটি দামী মোবাইল সেটও লুট করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম থাকায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ২৮ এপ্রিল (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া বরফ কল সংলগ্ন বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। জখমী ব্যক্তির নাম আবু তৈয়ব (৩৮)। তিনি ওই এলাকার মৃত পেঠানের ছেলে। পেশায় একজন লবণ ব্যবসায়ী বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সুত্র জানা গেছে, ওই দিন সন্ধ্যার দিকে আবু তৈয়ব মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বরফ কলের সামনে দোকানে বসে চা-নাস্তা পান করছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে উৎপেতে থাকা আবুল কাশেম প্রকাশ গুনু মাঝি, হাবিবুল্লাহসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা ধারালো দা, কিরিচ নিয়ে লবণ ব্যবসায়ী আবু তৈয়বকে হামলা চালায়। এ সময় উল্লেখিত ব্যক্তিদের ধারালো অস্ত্রের আঘাতে আবু তৈয়ব মাথায় রক্তাক্ত জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আবু তৈয়ব ও আবুল কাশেম গংদের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলছিল। এর জের ধরে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওই দিন তাকে প্রাণনাশ চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীরা দ্রæত ওই স্থানে এগিয়ে এসে জখমী আবু তৈয়বকে উদ্ধার করে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রæত ওই স্থান থেকে সটকে পড়ে। সুন্দরীপাড়ার ব্যবসায়ী ও সমাজপতি আবদুল হামিদ মাঝি জানান, আমি ঘটনার সময় ছিলাম না। তবে আবু তৈয়বের মাথায় আঘাত করা হয়েছে। সেটি আমি জেনেছি। শফি আলম সওদাগর নামক প্রত্যক্ষদর্শী জানান, মাথায় মারাত্মক জখম হয়েছে তৈয়বের। ইট, পাটকেলও ছোড়াছুড়ি হয়েছে। আবু তৈয়বের ছেলে ওসমান গণি মাঝি জানান, তারা আমার বাবাকে কুপিয়ে পকেট থেকে ৫০ হাজার টাকা ও একটি দামী মুঠোফোন ছিনিয়ে নেয়। আমি রাতে থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত এজাহার দিয়েছি। মৃত আবু ছৈয়দের স্ত্রী ছেনুয়ারা বেগম জানান, আবু তৈয়ব আমার দেবর হন। তিনি একজন ব্যবসায়ী ও শান্তশিষ্ট প্রকৃতির লোক। আলী হোসেনের স্ত্রী হামিদা বেগম, বুলবুল আক্তার, কুলসুমা বেগমসহ আরো কয়েকজন মহিলা জানান, আমরা দ্রæত না গেলে আবু তৈয়বকে মেরে ফেলানো হতো। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com