August 9, 2026, 8:43 am

বরগুনা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বরগুনা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা- পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের মাছের খাল নামক এলাকার পূর্ব হাতেমপুর গ্ৰামের মধুমতি কোল্ডস্টোরেজ সংলগ্ন খাল থেকে আজ বুধবার দুপুর একটার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহের গায়ে নীল রঙের পাঞ্জাবী, মাথায় সাদা রংয়ের টুপি, পরনে ছিল চেক লুঙ্গি।সাধারণ মানুষ ভয়াবহ আতঙ্কের মধ্যে রয়েছে। এভাবে আর কতো অজ্ঞাত লাশ পাথরঘাটায় আসবে। অনেক বছর যাবত পাথরঘাটায় অসংখ্য অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে কিন্তু আজ পর্যন্ত তার উদঘাটন প্রশাসন করতে পারেনি। কয় দিন পর পর কোথায় থেকে এই লাশগুলো আসে,কে বা কারা জড়িত তার বেড়াজাল উন্মোচন করতে সক্ষম হয়নি এখানকার পুলিশ প্রশাসন।পাথরঘাটা বাসির প্রত্যাশা কে বা কারা এই কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এলাকা বাসীর।পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাহাবুদ্দিন বলেন, খালে একটি মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মরদেহের বয়স ৬৫ বছর হবে। তবে এখন পর্যন্ত কেউ মরদেহটি সনাক্ত করেনি। মরদেহটি উদ্ধার করে বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com