August 9, 2026, 7:37 am

পেকুয়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

পেকুয়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিন জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত নয় টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকায়। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় বুধামাঝির ঘোনা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে দুলা মিয়া, দুলা মিয়ার পুত্র জাহাঙ্গীর,ও তার স্ত্রী আমিনা বেগম গুরতর আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করালে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আমিনা বেগম ও দুলা মিয়াকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন।
আহত জাহাঙ্গীর আলম জানান, গত কিছুদিন ধরে আমার চাচা মৌলভী নেছারের সঙ্গে আমার অপর চাচা বাদশা মিয়ার কাছ থেকে ক্রয়কৃত কিছু জায়গা নিয়ে বিরোধ চলছিল যা নিয়ে আমাদের সাথে কয়েকদফা বৈঠকও হয়েছে। কিন্ত গতকাল হঠাৎ করে মৌলভী নেছার ও তার ছেলে সাইফুল ইসলামসহ আরো কয়েকজন মিলে আমাদের উপর অতর্কিত ভাবে দা কিরিছ নিয়ে হামলা করে। এঘটনায় তার স্ত্রী আমিনা বেগমওতার পিতা মারাত্মক জখমী হয়েছেন বলে জানান।
আহত দুলা মিয়ার স্ত্রী কুলসুমা বেগম বলেন, পূর্বশত্রুতার জের ধওে হত্যার উদ্দোশ্যে আমার স্বামী পপুত্র ও পুত্র বধুর উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ নিয়ে তারা মামলা করবেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com