August 9, 2026, 7:36 am

পেকুয়া মগনামায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ প্রদান

পেকুয়া মগনামায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ প্রদান

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া মগনামায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে । বুধবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) মিকি মারমার উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের সভাপতিত্বে ধারাবাহিক বিতরণের অংশ হিসাবে ১ম ধাপে শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।

স্থানীয় চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার অসহায় মানুষের সরকার। খাদ্যের অভাবে কোন মানুষ কষ্ট পাবেনা এমন ঘোষণা বাস্তবায়ন করেই মানবিক সহায়তার অর্থ আমাদের কাছে পৌছে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী । এসময় মগনামার জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ।

এসময় ট্যাগ অফিসার সাজ্জাদ হোছাইন, ইউপি সচিবও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com