August 9, 2026, 7:38 am

পেকুয়ায় মাদ্রাসা শিক্ষকের জায়গা জবর দখল মুক্ত করলো স্থানীয়রা!

পেকুয়ায় মাদ্রাসা শিক্ষকের জায়গা জবর দখল মুক্ত করলো স্থানীয়রা!

স্টাফ রিপোর্টার

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার চিহ্নিত এক প্রভাবশালীর কবল থেকে এক মাদ্রাসা শিক্ষকের জায়গা জবর দখলমুক্ত করলো স্থানীয় জনতা। প্রভাবশালীর দখলকৃত জায়গায় বারবার টিনের ঘেরা বেড়া দিয়ে সীমানা প্রাচীর তৈরী করে মাদ্রাসা শিক্ষকের জায়গা জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিল ওই প্রভাবশালী চক্র।

ভুক্তভোগী মৌলানা অধ্যক্ষ কামাল হোছাইন জানান, বারবাকিয়া ফাঁসিয়াখালী এলাকার প্রভাবশালী মোস্তাক আহমদ কর্তৃক কিছু দিন পূর্বে পেকুয়া সদর শেখের কিল্লা ঘোনাস্থ আমার জায়গা জবর দখল করে টিনের ঘেরা-বেড়া দিয়ে দেয়। আমার পরিবারের পক্ষ থেকে প্রভাবশালী মোস্তাক আহমদকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বার বার বলা হলেও কোন কাজ হয়নি।

তিনি আরো বলেন আজ ২৬ এপ্রিল দুপুরে আমার পক্ষে স্থানীয় লোকজন প্রভাবশালী কতৃক জবর দখলকৃত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। এসময় মোস্তাক আহমদের পুত্র কায়েসের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে হত্যার হুমকিও দেয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com