August 9, 2026, 9:43 am

পেকুয়ায় যুবলীগ ওয়ার্ড কমিটির সম্পাদককে কুপিয়ে জখম

পেকুয়ায় যুবলীগ ওয়ার্ড কমিটির সম্পাদককে কুপিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় যুবলীগ সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মুহাম্মদ শাহজাহান (৩৫)কে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১৮ এপ্রিল (রবিবার) সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্বগোঁয়াখালী টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জখমী শাহজাহান পূর্ব গোঁয়াখালী টেকপাড়ার মৃত নুরুল হকের ছেলে। স্থানীয় সুত্র জানায়, ওই দিন সকালে যুবলীগ নেতা মুহাম্মদ শাহজাহান ও আবুল কাসেমের পুত্র আব্বাছ উদ্দিন, আবদু শুক্কুর, মৃত আজগর আলীর পুত্র আবদুল হাকিমের মধ্যে বাকবিতন্ডা হয়। এর সুত্র ধরে আব্বাছ উদ্দিন, আবদু শুক্কুর, আবদুল হাকিমসহ ৪/৫ জনের দুবৃর্ত্তরা ক্ষমতাসীনদল আ’লীগের সহযোগী সংগঠন যুবলীগের ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদককে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তার মাথায় ধারালো কিরিচের কুপের আঘাত রয়েছে। এ ব্যাপারে শাহজাহানের স্ত্রী পারভীন আক্তার জানান, আবদুল হাকিম, আবদু শুক্কুর, আব্বাছ উদ্দিনসহ আরো কিছু যুবক এলাকায় সার্বক্ষনিক অপরাধ কর্মকান্ডে জড়িত। চুরি-চামারীসহ নানান ধরনের কর্মকান্ডের সাথে তারা লিপ্ত থাকে। মানুষের বাড়িঘর থেকে বিভিন্ন দ্রব্যাদি চুরিও করে তারা। পুকুরের মাছ চুরি, বসতবাড়ি চুরিরও অহরহ প্রমাণ রয়েছে এদের বিরুদ্ধে। আমার স্বামী এ সবের প্রতিবাদ করছিলেন। এর সুত্র ধরে তারা কয়েক দিন আগে আমার স্বামীকে হত্যার হুমকিও দেয়। ঘটনার দিন তারা সংঘবদ্ধ অবস্থায় ধারালো অস্ত্র স্বস্ত্র নিয়ে আমার স্বামীকে প্রাণনাশ চেষ্টা চালায়। ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে মাথায় জখম করে। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com