August 9, 2026, 10:29 am

চকরিয়ায় লকডাউন বাস্তবায়নে মাঠে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

চকরিয়ায় লকডাউন বাস্তবায়নে মাঠে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

এম.মনছুর আলম,চকরিয়া :

সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় কঠোর লকডাউন শুরু হয়েছে। সরকারের নির্দেশিত এ লকডাউন শতভাগ বাস্তবায়নে মাঠে নিয়োজিত রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকারি বিধিনিষেধ মেনে বন্ধ রয়েছে মার্কেট, শপিংমল ও বিভিন্ন দোকানপাট। বন্ধ রয়েছে দূরপাল্লার বাসসহ সব ধরণের বিভিন্ন যানবাহন। স্বাস্থ্যবিধি না মেনে ও অপ্রয়োজনে যারা রাস্তায় বের হচ্ছেন তাদের আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা মাধ্যমে দেয়া হচ্ছে অর্থদন্ড। এতে সার্বিক ভাবে সহযোগীতা করছেন পুলিশ।

বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া সর্বাত্মক কঠোর লকডাউনের প্রথম দিনে সকাল থেকে সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে চকরিয়া পৌরশহরসহ বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মাঠে রয়েছে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে মনিটরিং ও পরিদর্শনে নেমেছেন কক্সবাজারের জেলা প্রশাসক। চকরিয়ায় সর্বাত্মক লকডাউন কার্যকরে জেলা পুলিশের নির্দেশে মাঠে কাজ করেছেন থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও।

সরেজমিন দেখা গেছে, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে দেখা যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও অভ্যান্তরীণ সড়কে যান চলাচল এবং জনগণের চলাচল সীমিত করতে দেখা গেছে। সরকারি বিধিনিষেধ মেনে বন্ধ রয়েছে দোকানপাট। জেলা প্রশাসনের কঠোর নজরদারী রয়েছে লকডাউন বাস্তবায়নে। জরুরী সেবাখাতের পরিবহন ছাড়া সড়কে বের হওয়া অপ্রয়োজনীয় পরিবহন আটক করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক চকরিয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা লকডাউন কঠোর বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন ও চকরিয়া থানা পুলিশ এক সপ্তাহের লকডাউনে মাঠে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসনসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। সরকারি নির্দেশনা অনুসারে জরুরী খাতের যানবাহন ছাড়া কোন প্রকার যানবাহন চলবে না। সব ধরণের মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে। তিনি অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের না হতে আহবান পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com