August 9, 2026, 10:30 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ৩শ পরিবারকে ইফতার সামগ্রী পৌছে দিলেন বীর মুক্তিযোদ্ধা টইটং ইউপির সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন আহমদের সন্তান মুহাম্মদ রিয়াজ উদ্দিন। তার ব্যক্তিগত অর্থায়নে টইটংয়ের পাহাড়ী দুর্গম অঞ্চলের ৩শত হতদরিদ্র পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে ভোগ্যপন্য ও ইফতার সামগ্রী বিলি করা হয়। তার পিতামহের স্মৃতি বিজড়িত পৈত্রিক নিবাস থেকে ওই খাদ্য সামগ্রী দু:স্থদের মাঝে তুলে দেন। তার পিতামহের নামকরনে কাদিরিয়া স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্টিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন টইটং ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম চৌং। ১৪ এপ্রিল (বুধবার) সকাল ১০ টার দিকে রমিজপাড়াস্থ মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিনের বাড়ি থেকে ইফতার সামগ্রী বিলি করা হয়। টইটং ইউপির সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ৮ নং ওয়ার্ড এর সদস্য হাজী শাহাব উদ্দিন। এ সময় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের কর্মীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে ৩শ পরিবারকে ভোগ্যপন্য বিলি করা হয়েছে। তেল, চিনি, সেমাই, পিয়াছ, ছোলা, সাবান, মুড়ি, দুধ, ট্যাংকসহ বেশ কটি উল্লেখযোগ্য আইটেমের খাদ্যসামগ্রী জনগনের মাঝে বিতরণ করে। এ ছাড়াও করোনায় মানুষকে সুরক্ষিত রাখতে মাস্কও বিলি করা হয়।