August 9, 2026, 9:32 am

এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি না নেয়ার অনুরোধ উপজেলা ছাত্রলীগের

এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি না নেয়ার অনুরোধ উপজেলা ছাত্রলীগের

চকরিয়া প্রতিনিধি

এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি না নেয়ার অনুরোধ করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসাইন।

এদিকে চকরিয়া উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠলে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মেধাবী ও শিক্ষাবান্ধব ছাত্রনেতা আকিত হোসেন সজীব এর নজরে আসে।

তারই পরিপেক্ষিতে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আকিত হোসেন সজীব। তার পোস্টটি হুবহু তুলে দেয়া হলো- চকরিয়া উপজেলার আওতাধীন কোন শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ফি দাবি করলে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসাইনের সাথে যোগাযোগ করার জন্য।

তিনি বলেন, আজ সকালে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের “লোটনী রেডিয়েন্স কেজি এন্ড হাই স্কুল” এর শিক্ষার্থীরা যোগাযোগ করে তাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করে। এই শিক্ষা প্রতিষ্ঠানে ফি এর পরিমাণ ছিল ৩৫০০+ বিলম্ব ফি ৫০০ = ৪,০০০টাকা। সরকারের কোন নীতিমালাতে বিলম্ব ফি নেওয়া উল্লেখ নাই এবং সুস্পষ্ট নির্ধারিত ফি নিম্নরূপ-
বিজ্ঞান-১৯৭০টাকা
ব্যবসা-১৮৫০টাকা
মানবিক-১৮৫০টাকা।

ঐ প্রতিষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মারুফ আদনান এর নির্দেশে ঐ প্রতিষ্ঠানের পরিচালক সাহেদুল ইসলাম শহীদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন আকিত হোসাইন।

তিনি স্কুল কর্তৃপক্ষকে জানান, বোর্ড নির্ধারিত ফি এর চাইতে আপনারা বেশি ফি নিচ্ছেন, এটা শিক্ষার্থীদের উপর অন্যায় করা হচ্ছে। পরে তিনি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা রতন কুমার বিশ্বাসকে অবহিত করেন।

এদিকে ইউএনও ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে বোর্ড নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ফি না নেয়ার নির্দেশ দেন।

এছাড়াও আকিত হোসাইন নিজে স্কুল অফিসে বসে সবার ফরম পূরণ এর টাকা জমা দেন এবং যারা আগে বাড়তি ফি জমা দিয়েছে তাদের অবশিষ্ট টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, করোনা মহামারিতে মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছে। এ সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা অন্যায়। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দ্যেশে বলেন- শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা আদায় করবেন না। সকল শিক্ষকদের মানবিক হওয়ার জন্য আহ্বান করেন।

চকরিয়া উপজেলা ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে পাশে থাকবে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com