August 9, 2026, 11:42 am

পেকুয়া থানায় মামলা করায় বাদীর বসতঘরে হামলা

পেকুয়া থানায় মামলা করায় বাদীর বসতঘরে হামলা

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকায় ২৭ মার্চের ঘটনায় থানায় এজাহার দেয়ায় ফের বাদীপক্ষের বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ২৯ মার্চ (সোমবার) বিকেল সাড়ে ৩ টার দিকে মিয়াজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ২৭ মার্চ ওই এলাকার মৃত গোলাম রহমানের পুত্র জকির,তার ভাই শাহ আলম গং অতর্কিত হামলা করে মাহাবুবুর রহমানকে আহত করে। এ ঘটনায় মাহাবুুর রহমানের স্ত্রী বাদী হয়ে পেকুয়া থানায় এজাহার দায়ের করে। পেকুয়া থানার ওসি ঘটনার তদন্তে পাঠান থানার এস,আই মিন্নত আলীকে। ওই সময়ে পুলিশ চলে আসার পর ক্ষিপ্ত হয়ে বিবাদীপক্ষের নুরুল আলম নুরীর নেতৃত্বে লাঠি সোটা নিয়ে ফের বাদীপক্ষের বসতবাড়িতে হামলা করে। বিবাদীপক্ষের মো: দিদার জানান, নুরুল আলম নূরীর নেতৃত্বে লাঠি সোটা নিয়ে বাদীপক্ষকে ধাওয়া করে। বাড়ি ঘরে ইট পাটকেল নিক্ষেপ করে। এমনকি মামলা না নামালে মেরে ফেলার হুমকি প্রদান করে। বর্তমানে মিয়াজিপাড়ায় অশান্তি বিরাজ করছে। স্থানীয় ছাবের আহমদ, আলী হোছাইন জানান, তাদের হুমকিতে বাদীপক্ষের লোকজন স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারছেনা। তাদের লাঠি সোটা দিয়ে হামলার ছবি সংগ্রহ করছে এলাকার জনগন। তারা আরো জানান, বিকেল ৫ টার দিকে পুলিশ দ্বিতীয় দফা ঘটনাস্থলে যান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com