August 9, 2026, 12:50 pm
এম গিয়াস উদ্দিন সিকদার আমিরাত প্রতিনিধি
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে এনেছি স্বাধীনতা বাংলার বুকে..এই শ্লোগানে মুক্তি সংগ্রামের কবিতায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।আবুধাবিতে গত ২৫ মার্চ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০ টা স্থানীয় একটি হোটেল হল রুমে অনুষ্ঠিত হয়।জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, বরেণ্য কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসা”র সভাপতিত্বে বিশিষ্ট ব্যাংকার ও কলামিস্ট মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট শিল্পপতি, মানবতার কবি, একজন নিভৃতচারী বঙ্গবন্ধু প্রেমী -ফখরুল ইসলাম খান সি আই পি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক উপদেষ্টা ড,শেখ শামসুর রাহমান পিএইচডি, বিশেষ অতিথি উপদেষ্টা কথা- সাহিত্যিক আক্তার উদ্দিন পারভেজ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চের
,সিনিয়র সহ সভাপতি, কবি মির্জা মোহাম্মদ আলী, টার্গেট অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা আনোয়ার হোসাইন শিমুল , সিএসসি গ্লোবাল কোম্পানী কর্মকর্তা আল আমিন জয়, কবি শাহেদ নাজমুল ইসলাম ,সামিউল কবি সরওয়ার রানা, নির্বাহী সদস্য মুজিবুর হক মজিব সহ প্রবাসী লেখক কবি ও সাহিত্যিক গণ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।সমবেত কন্ঠে জাতীয় জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আগত কবিগন মুক্তি সংগ্রামের কবিতা আবৃত্তির মাধ্যামে অনুষ্ঠান উপভোগ্য করে তোলেন। বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিশদ বর্ণনা করেন। জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি মানবতার কবি ফকরুল ইসলাম খান সি আই পি র সৌজন্যে মহান স্বাধীনতার ৫০ তম সুবর্ণজয়ন্তীর কেক কেটে অনুষ্টান উদযাপিত করা হয়। জাতীয় শিল্প সাহিত্য সংস্কৃতির মাসিক ম্যাগাজিন পত্রিকা অন্বেষণের স্বাধীনতা বিশেষ সংখ্যা মোড়ক উম্মোচন করা হয়। এ বছর মুজিবশতবর্ষ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত বঙ্গবন্ধুর জীবনী ও প্রতিকৃতি অনলাইনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রতিযোগিতার প্রথম ৫ জন অংশগ্রহণকারীকে বিজয়ী কে সনদ ও পুরস্কার প্রদান করেন।সভাপতির সমাপনী বক্তব্যে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।